বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

উল্লাপাড়ায় সরিষা ফুলের মধু উৎপাদনে আসতে শুরু করেছে মৌ খামার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা আবাদের সময় দেশের বিভিন্ন এলাকা থেকে মৌ খামারীরা আসতে শুরু করেছে। সরিষা ফসলের আবাদি মাঠ গুলোয় মধু সংগ্রহের জন্য মৌ বক্স বসানো হচ্ছে। সরিষা ফুল থেকে মধু উৎপাদনে উল্লাপাড়া গোটা দেশের মধ্যে পরিচিতি পেয়েছে উল্লাপাড়া উপজেলা। মৌ খামার নিয়ে খুলনা, সাতক্ষীরা, মাগুড়া, নাটোর, দিনাজপুরসহ আরো ক’টি এলাকা থেকে মৌ খামার নিয়ে খামারীরা এখানে আসেন।
উল্লাপাড়ার প্রায় সব মাঠেই সরিষা ফসলের আবাদ হয়েছে। অতি আগাম করে আবাদ করা সরিষা ফসলে ফুল আসতে শুরু করেছে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে উল্লাপাড়ার ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামার মিলে প্রায় দুই’শ মৌ খামার বসে।

শনিবার দুপুরে সরেজমিনে মানিকদহ এলাকায় গিয়ে দেখা গেছে, সরিষা ফসলের আবাদি মাঠে মৌ খামার বসানো হয়েছে। গত বৃহস্পতিবার দিনাজপুরের ভাই ভাই আদর্শ মৌ খামার এখানে এসেছে। পাশাপাশি দু’টি মাঠে ৩শ ৭০ মৌ বক্স বসানো হয়েছে। এখামারের মিনারুল ইসলাম জানান, গত বছর তিনেক হলো তারা উল্লাপাড়ায় মৌ খামার আসেন। এখামার থেকে মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ৯০ থেকে ১শ মণ বলে জানান।
উল্লাপাড়া উপজেলা মৌ চাষী মালিক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন বলেন, উল্লাপাড়ায় প্রায় ১শ মৌ খামার রয়েছে। এরা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামার গুলো মিলে প্রায় আড়াই’শ মৌ খামার বসে। এবারেও খামার সংখ্যা কমের চেয়ে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। উল্লাপাড়ার মৌ খামার গুলো থেকে ২শ থেকে সোয়া ২শ টন বেশি মধু উৎপাদন লক্ষ্যমাত্রা কথা তিনি আরো জানান। এখানকার উৎপাদিত মধু বিভিন্ন কোম্পানীর সাথে পাইকারী বিক্রি করা হয়ে থাকে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর