বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ সন্ত্রাসী মনির র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৩:২০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার র‌্যাবের দায়ের করা মামলার উদৃতি দিয়ে বলেন, বুধবার রাতে র‌্যাবের টহল দল রত্নপুর ইউনিয়নের রত্নপুর বাজারে ডিউটি কালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ির অবস্থান করার খবর পায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ি পালিয়ে যাবার সময় ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মনির হোসেনকে (৩৬) আটক করে র‌্যাব সদস্যরা।

 

গ্রেফতারকৃত মনিরের স্বীকারোক্তি মতে তার শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে ২০ ইঞ্চ লম্বা একটি ত্রিফলা চাইনিজ কুড়াল, ২৭ ইঞ্চ লম্বা একটি ছোড়া, ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।এজাহারের বরাত দিয়ে ওসি গোলাম ছরোয়ার আরও বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মনির বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক মনিরকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্য ডিএডি মো. আবদুল্লাহ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। মাদক মামলা নং- ৩ এবং অস্ত্র মামলা নং-৪ (৩.১২.২০)। পুলিশ জানায়, অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতারকৃত আসামী মনির হোসেন পুলিশের বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী।বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর