শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেপ্তার অভয়নগরে ১৪৪ ধারা জারির পরও বিরোধীয় জমি দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা মা-বোনকে গালিগালাজের প্রতিবাদে মারপিট, অভিযোগ করায় দোকান ভাঙচুর  রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অপরিসীম-নারী সমাবেশে ইউএনও তাহমিদুল ইসলাম দেশব্যাপী আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

আগামী মৌসুমে আবারো দেখা যাবে মেসি-নেইমার জুটি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৫:২৫ অপরাহ্ন

সংবাদ ডেস্ক: ক্লাব ফুটবলে আগামী মৌসুমে আবারো দেখা যাবে মেসি-নেইমার জুটি। এমনটি জানিয়েছেন নেইমার নিজেই। ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেন, “আগামী মৌসুমেই আবার আমরা একসঙ্গে খেলতে নামবো।”

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর ইএসপিএনকে নেইমার বলেন, “আমি সব সময়ই মেসির সঙ্গে খেলতে চাই। আমার বিশ্বাস, অবশ্যই মাঠে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আবার খেলতে সক্ষম হবো।”

তাহলে কি পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি? মেসির জন্য পিএসজিতে নিজের জায়গা ছেড়ে দিতেও রাজি ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেন, ‘তিনি (মেসি) চাইলে আমার জায়গাতেই খেলতে পারেন। তার জন্য আমি জায়গা ছেড়ে দিতে রাজি আছি। এতে আমার কোনো সমস্যা হবে না। সুতরাং, যেভাবেই হোক আমি চাই, আগামী বছর আবার আমরা দু’জন একসঙ্গে খেলতে পারবো। এবং এটা নিশ্চিত। আমরা অবশ্যই আগামী মৌসুমে এটাকে বাস্তবায়ন করে ছাড়বো।”

বার্সেলোনায় মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে গড়েছিলেন বিখ্যাত ‘এমএসএন’ জুটি। চারবছরের সেই জুটি ছিল অপ্রতিরোধ্য। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার পিএসজিতে চলে আসলে ভেঙ্গে যায় সেই জুটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর