শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকা গায়েব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ করেছেন তাঁর বাবা কে কে সিং। বিষয়টি খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে রাবতা সিনেমার প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে সুশান্তের আর্থিক লেনদেনের তথ্যের কথা উঠে এসেছে।

এখন পর্যন্ত তদন্তে জানা গেছে, ২০১৭ সালের রাবতা ছবির পারিশ্রমিক হিসেবে প্রযোজক দীনেশ বিজনের কাছ থেকে এই টাকা পেয়েছিলেন তিনি। ইডির জিজ্ঞাসাবাদে তাঁকে সুশান্তের সঙ্গে আর্থিক লেনদেনের সব প্রয়োজনীয় কাগজপত্র পেশ করতে বলা হয়েছে। কিন্তু তিনি কোনো কাগজপত্র ইডি-কে দেখাতে পারেননি। এমতাবস্থায় ইডি ১৪ অক্টোবর দীনেশ বিজনের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে  শুটিংয়ের বাজেট এবং খরচ সম্পর্কিত সব কাগজপত্র উদ্ধার করেন।

সেই কাগজপত্র থেকে জানা গেছে, ছবির জন্য মোট বাজেট ছিল ৫০ কোটি টাকা। সেই টাকা থেকে ১৭ কোটি সুশান্তকে পারিশ্রমিক হিসেবে দেওয়ার কথাও উল্লেখ করা ছিল সেখানে। আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে দুবাইতেই রয়েছেন। সূত্র : জি নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর