সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় বোরকা পড়া ৩ জনের মারপিটে নিহত বেলাল হোসেন(ভিডিও সহ)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৫:১৯ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের বেলায় বোরকা পড়া তিনজনের মারপিট হামলায় আহত বেলাল হোসেন (৫২) মারা গেছেন। সে (বেলাল হোসেন) উপজেলার নেওয়ারগাছা নতুন পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

নিহত বেলাল হোসেনের পারিবারিক ও মডেল থানা সুত্রে, গত শুক্রবার রাত আটটার দিকে বেলাল হোসেন হাট থেকে বাড়ি ফিরছিলেন। নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মাঝামাঝি পৌছিলে বোরকা পড়া তিনজন তার পথ রোধ করে এলোপাথাড়ি মারপিট করে গুরত্বর জখম করে। এ সময় বেলাল হোসেনের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং বগুড়া হাসপাতালে চিকিৎসায় ভর্তি করা হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখানে থেকে ঢাকায় নেওয়ার পথে শনিবার দিন পেরিয়ে মাঝ রাতের দিকে মারা যায়।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, তিনি ঘটনাটি জেনে সেখানে গিয়েছিলেন। বেলাল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর