বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ১২:২৬ অপরাহ্ন

 মুহাইমিনুল (হৃদয়) টাংগাইল প্রতিনিধি:

বর্ষা মৌসুমে যমুনার ভাঙনে গৃহহীন হয়েছে শত শত পরিবার। নদীগর্ভে চলে গেছে হাজার হাজার একর ফসলি জমি। আর শুষ্ক মৌসুমে চলছে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। খালি হয়ে যাচ্ছে নদীর তলদেশ। এমনই চিত্র বিরাজ করছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে। কিছুতেই থামছে না বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। এতে করে একদিকে যেমন হুমকিতে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতু, অন্যদিকে ভাঙন আতঙ্কে দিন কাটে যমুনার পূর্বপাড়ের মানুষের। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সারপলশিয়া, সিরাজকান্দী, লেংড়া বাজার, পাটিতাপাড়া, মাটিকাটা, কষ্টাপাড়া, জিগাতলা,বলরামপুর সহ বিভিন্ন পয়েন্টে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির অসাধু বালুখেকো। এতে করে নদী গর্ভে চলে যাচ্ছে ফসলী জমি। হুমকিতে রয়েছে বসতভিটা।

 

ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও একদিন পার না হতেই অদৃশ্য কারণে আবার সেই একই চিত্র দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নদীতে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এসবের বিষয়ে কেউ কথা বললেই আসে নানা ধরনের হুমকি। তাই ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। বসতভিটা ও ফলসি জমি রক্ষায় বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা। বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। যদি কেউ এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর