সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে শীতের আগমনী বার্তায় লেপ-তোষক বিক্রয়ের ধুম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৬:৪৪ অপরাহ্ন

প্রদীপ কর্মকার স্টাফ রিপোর্টার:

চলনবিল অধ্যাষিুত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এবছর শীতের আগমনী বার্তা জানান দিচ্ছেন আগেভাগেই। আর শীত নিবারণের জন্য লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীতে লেপ-তোষক ব্যবসায়ীরা বেজায় খুশি।

উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীরা লেপ-তোষক মজুদ করে রেখেছেন বিক্রির জন্য। তাছাড়া নতুন নতুন লেপ-তোষক তৈরি করছেন খরিদদাররা।
উপজেলার পৌর শহর, নওগাঁ বাজার, খালখুলা বাজার, গুল্টা বাজার ও রানীরহাট বাজারসহ বিভিন্ন বাজারে লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে আগের তুলনায় অনেক গুণ।

তাড়াশ উপজেলা পৌর সদর ও নওগাঁ বাজারে দেখা যায়, চলনবিল অধ্যাসিতু তাড়াশে ঠান্ডা বাতাস ও কুয়াশা পড়তে শুরু করছে সর্বত্র। দিনে সূর্যের আলো থাকলেও সন্ধ্যার পর ঘন কুয়াশার চাদরে চার দিকে ঢেকে যাচ্ছে।

পৌরসভা এলাকার লেপ-তোষক ব্যবসায়ী আবুল বাশার জানান, এরই মধ্যে ক্রেতারা নিজ নিজ পরিবারের সদস্যদের জন্য লেপ-তোষক, বালিশসহ শীতবস্ত্র বানাতে দিচ্ছেন ও অনেকেই আবার বানিয়ে নিয়েছেন। তবে লেপ-তোষক তৈরির কাঁচামাল তুলা ও কাপড়ের দাম একটু চড়া।

বাজারে প্রতি কেজি গার্মেন্টস তুলা (সাদা) ৬০ থেকে ১২০ টাকা, গার্মেন্টস তুলা (কালো) ৩০ থেকে ৬০ টাকা, শিমুল তুলা ৬শ টাকা থেকে ৬শ ৫০ টাকা, কার্পাস তুলা ২শ টাকা থেকে ২শ ৫০ টাকায় বেচাকেনা হচ্ছে।

উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারের ব্যবসায়ী শাহীন বাবু জানান, এ বছর লেপ-তোষক তৈরিতে গত বছরের চেয়ে তিনশত থেকে চারশত টাকা বেশী লাগতেছে। তাছাড়া একটি তোষক ১২শত’ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে ও উন্নতমানের একটি জাজিম তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর