বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর ও ঔষধের দোকানে হামলায় পৃৃথক মামলা দায়ের এক কিশোর অপরাধী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৫:৩৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর অপরাধীদের হামলায় আওয়ামী লীগ নেতাকে আহত করে তার ভাতিজার ঔষধের দোকানে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুরের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ, আহত ও প্রত্যক্ষদর্শী, স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবুল ঘরামী মঙ্গলবার রাতে বাশাইল বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। হাবুল বাড়ি যাবার পথে জাকিরের স’মিলের সামনে পৌছলে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় মাহফুজ ফকির, সজিব ফকিরসহ ১০/১৫জন একটি কিশোর অপরাধীর দল তার উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা কিশোর বয়সী হলেও স্কুল কলেজের ছাত্র নয়।

হামলায় আহত হাবুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে ওই রাতেই হাবুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকেরা।এদিকে আ’লীগ নেতা হাবুলের উপর হামলা চালানোর পরে ওই হামলাকারী কিশোর অপরাধীরা হাবুলের ভাতিজা শাকিল আহম্মেদ সজলের বাশাইল বাজারে শাকিল মেডিসিন হাউসে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট চালিয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতেই স্থানীয়রা বাশাইল গ্রামের শের আলী ফকিরের ছেলে সজীব ফকিরকে আটক করে পরে পুলিশে সোপর্দ করেছে।

থানা অফিসার ইন চার্জ (ভারপ্রাপ্ত) ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা হাবুল ঘরামীর উপর হামলার ঘটনায় তার মেয়ে সুবর্ণা বেগম বাদী হয়ে বুধবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং-১১(১৮.১১.২০)। পুলিশ ওই মামলায় সজীব ফকিরকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

তিনি আরও জানান, ঔষধের দোকানে হামলা ও লুটের ঘটনায় শাকিল আহম্মেদ সজল বাদী হয়ে বুধবার সকালে অপর একটি মামলা দায়ের করেছে, নং-১২ (১৮.১১.২০) ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর