বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ, ২০ বছর ধরে পরিত্যক্ত ভবনেই জীবনযাপন আনোয়ারের ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ  করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোপালপুরে গ্রাম্য পশু চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্যারাগন ফিডের কর্মশালা

সাকিব আল হাসানকে হত্যার হুমকি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৭:০২ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিলেন সিলেটের এক যুবক।

রোববার রাত ১২ টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে ওই যুবক।

কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেওয়া হয়। ফেসবুক লাইভে এসে ওই যুবক সাকিবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন। এসময় তিনি তার হাতে থাকা একটি চাপাতি প্রদর্শন করেন।

সেইসাথে ওই যুবক লাইভে তার নিজের পরিচয়ও প্রকাশ করেন। একইদিন ভোরে ওই যুবক তার নিজস্ব ফেসবুক থেকে আরেকটি লাইভে এসে রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ জানান, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর