বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবলীগ সভাপতিকে ২লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি রামগড়ের খাগড়াবিল এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রামগড় উপজেলা যুবলীগের সভাপতি আবদুল কাদের কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উত্তোলনকৃত বালু জব্দ করেছে প্রশাসন।

রবিবার বিকেলে উপজেলার রামগড় ১নং ইউনিয়নের খাগড়াবিল এলাকায় বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ ও সহকারি কমিশনার(ভূমি) সজিব কান্তি রুদ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রামগড় উপজেলা সহকারি কমিশনার( ভূমি) সজিব কান্তি রুদ্র জানান, অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার আব্দুল কাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রামগড়ে পাহাড় কেটে মাটি ও অবৈধভাবে বালু উত্তোলনের মহৌৎসব চলছে।ব্যক্তিমালিকানাধীন কিংবা সরকারি কোন পাহাড় ই বাদ যাচ্ছেন পাহাড় খেকোদের কবল হতে।এত দিন পর প্রশাসনের নীরবতা ভাঙায় নবাগত উপজেলা নির্বাহি অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর