শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কেড়ে নিল কলেজ ছাত্রীর প্রাণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৭:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি,নাগরপুর:
টাঙ্গাইলের নাগরপুরে ধুকুটিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আতিয়া আক্তার (২২) নামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার মামুদনগর ইউনিয়নের ধুকুটিয়া গ্রামের আদর আলীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ হাসেম জানান, ওই শিক্ষার্থী মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়াশোনা করতেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে গরুর জন্য খড়ের পালা থেকে খড় আনতে যায়। খড়ের পালার পাশেই বিদ্যুতের তারের সাথে একটি কাচা বাঁশ স্পর্স থাকায় সেখানে হাত লাগাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন ওই শিক্ষার্থী। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর