শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে কর্মজীবি দুগ্ধদায়ী ও গর্ভবতী মায়েদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৪:০১ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ২০১৯-২০ অর্থবছরের কর্মজীবি দুগ্ধদায়ী ও গর্ভবতী মায়েদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে হেল্থ ক্যাম্প বিষয়ক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি মা ও সন্তান যেন অভুক্ত না থাকে সেজন্য উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতার লিপি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন প্রমুখ।

হেল্থ ক্যাম্পে মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা রানী সরকারের নেতৃত্বে শতাধিক দুগ্ধদায়ী ও গর্ভবতী কর্মজীবি মাকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় উপজেলা তথ্য আপা মোছা. সালমা খাতুন ও সুর্যের হাসি ক্লিনিকের সেবিকারা সার্বিক চিকিৎসা সহযোগিতা দেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর