বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

এনটিআরসি এর নিদের্শনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন যাচাই করতে গিয়ে চলনবিলের তাড়াশে জাল সনদধারী শিক্ষক হেলাল ধরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৫:০৩ অপরাহ্ন

জাকির আকন,বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের দুর্গম এলাকার এক মাধ্যমিক স্কুল শিক্ষক এর নিবন্ধন সনদ এনটিআরসি এর নিদের্শনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন যাচাই করতে গিয়ে সার্টিফিকেট জালিয়াতি ধরা পড়েছে । আল-হেলাল নামের এই শিক্ষক উপজেলার লালুয়া মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে নিবন্ধনের জাল সার্টিফিকেট দিয়ে ১০ বছর ধরে কর্মরত রয়েছে ।

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের আজিজুল হকের ছেলে আল-হেলাল ভুয়া নিবন্ধন সনদে গত ২০১১ সালের ২৯ জুলাই লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। এরপর থেকে তিনি প্রায় ১০ বছর ধরে চাকুরী করছেন। সম্প্রতি এনটিআরসি এর নিদের্শনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন যাচাই করতে গিয়ে উক্ত হেলাল এর সার্টিফিকেট জালিয়াতি ধরা পড়ে। তার দেয়া ২০০৮ সালের ৪র্থ ব্যাচের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের রোল নম্বরে চেক করা হলে গোলাম রাব্বানী নামের আরেকজনের সার্টিফিকেট নাম চলে আসে। এতে তথ্য সংগ্রহ করে যাচাই করার হলে শিক্ষক আল হেলালের সনদ জাল ও ভুয়া প্রমানিত হয়।
লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, আল-হেলালের শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জাল। তার বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক আল-হেলাল বলেন, আমিতো ২০০৮ সালে পরীক্ষায় পাশ করেছিলাম। শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট তো আমারই। আর কোন প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই।

 

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন বলেন, লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আল-হেলালের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জালিয়াতি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় এনটিআরসি বরাবর লিখিতভাবে পাঠানো হয়েছে। এখন তারা জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে নির্দেশনা দিবেন।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর