বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর বৃদ্ধাকে অপহরণ ; ৭লক্ষ টাকা মুক্তিপন দাবি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১:৩০ অপরাহ্ন

মেহেদি হাসান নিজস্ব প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলায় জমি লিজের টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হাজী আফসার আলী (৬০) বৃদ্ধাকে অপহরণ করে ৭ লক্ষ টাকা মুক্তিপন দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (০৯ নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার পুংগলী ইউনিয়নের মেগডুমুর এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার আফসার আলীর মেয়ে আফিয়া সুলতানা আখি বাদী হয়ে ফরিদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরিবারের অভিযোগ,আফসার আলীকে অপহরণের পর সাদা কয়েকটি স্ট্যাম্পে টিপসই নিয়ে সাত লক্ষ টাকার দাবি করে অপহরণকারীরা।

 

আফসার আলী পার্শ্ববর্তী বিএলবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়ীয়াবাড়ী উত্তরপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী মোল্লার ছেলে। পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,গত (৮ নভেম্বর) রোববার সন্ধা ৬টার দিকে আফসার আলীর স্ত্রী আলেয়া পারভীনের মুঠোফোনে কল দেন ঠান্টু নামে এক ব্যক্তি। তিনি সোমবার সকালে জমি লিজের টাকা নেওয়ার জন্য যেতে বলে আফসার আলীকে। সকাল আনুমানিক ১০টার দিকে আফছার আলী সেখানে গেলে ঠান্টু, আফাজ ও নজরুল ইসলামসহ বেশকয়েকজন তাকে মারধর করে সাদা ১০টি স্ট্যাম্পে টিপসই নেওয়ার চেষ্টা করে। টিপসই দিতে রাজি না হওয়ায় আফছার আলীকে জোরপূর্বকভাবে নৌকায় তুলে সর্বসুজা দহ নামকস্থানে নিয়ে যায়। সেখানে আফসার আলীর গলায় রামদা ও হাসি ধরে স্ট্যাম্পে টিপসই নিয়ে তাকে ফেলে চলে যায় তারা।

 

আফসার আলীর মেয়ে আফিয়া সুলতানা আখি জানান,অপহরণকারীরা তার বাবাকে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তার মেয়েকে জানালে তিনি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত ঠান্টু আহমেদ বলেন,আমি ঘটনাস্থলে থাকলে এমনটা হতো না।

ফরিদপুর থানার ওসি মোঃ মাসুদ রানা অভিযোগপ্রাপ্তি স্বীকার করে বলেন,বিষয়টি আগামি কাল তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর