শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নীলফামারীতে অগ্নীকান্ডে সাতটি ঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৫:৫৭ অপরাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারী প্রতিনিধি:

বুধবার রাত ৯ টার দিকে নীলফামারী জেলার সদর উপজেলার দক্ষিণ খোকসাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদিপশুসহ মোট সাতটি ঘর পুরে ছাই হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, “আগুনটি ওই এলাকার মতিন্দ্রনাথ রায়ের ছেলে উমা পদ রায়ের একটি রান্নাঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত এবং মুহুর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। এতে উপাপদ রায়ের মোট ৭টি ঘরসহ গবাদিপশু আগুন পুড়ে ছাই হয়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাহিনী, দীর্ঘ সময় চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণ আনে।

 

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার আবদুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং দীর্ঘ সময় চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে”।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর