শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

করোনা রোধে কুদ্দুস এমপির যুদ্ধ ঘোষণা, শনিবার থেকে অভিযান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৩:২৬ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বিশ্বব্যাধি করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমন রোধে যুদ্ধ ঘোষণা করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেন্দ্রস্থল চাঁচকৈড় স্মৃতিগেট চৌরাস্তায় এক পথসভায় সচেতনতামুলক প্রচার অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। মাক্স ছাড়া কোনো কার্যক্রম চলবে না, কোনো ক্রেতার কাছে পণ্য বিক্রি না করার জন্যও দোকানদারদের প্রতি আহ্বান জানান। সেই সাথে স্বাস্থ্যবিধি না মানলে জেল জরিমানা করার হুশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।

উপজেলা প্রশাসন ও করোনা প্রতিরোধ নিয়ন্ত্রণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই প্রচার অভিযানে ইউএনও মো. তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে আব্দুল কুদ্দুস এমপি পথচারীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন।

এসময় ইউএনও মো. তমাল হোসেন বলেন, মাক্স পড়া বাধ্যতামুলক করতে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য উপজেলাব্যাপি ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) থেকে এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করার অভিযান শুরু হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর