মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

উল্লাপাড়া বিয়ের ৮ দিনের মাথায় গৃহবধুর আত্মহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৭:৩৭ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের ৮ দিনের মাথায় আজ বৃহস্পতিবার মডেল থানা পুলিশ গৃহবধু সুমী খাতুন (২০) এর লাশ তার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নিয়েছে। উপজেলার খালিয়াপাড়া গ্রামের শশুড় আব্দুল কুদ্দুসের বাড়ীতে ফাঁসীতে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে শশুড় বাড়ীর লোকজন জানায়। মডেল থানা ও গ্রামবাসীদের সুত্রে, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ে সুমী খাতুনের গত ৫ নভেম্বর একই উপজেলার খালিয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হযরত আলী নয়নের সাথে বিয়ে হয়।

 

আজ বৃহস্প্রতিবার দুপুরের পর সুমী খাতুন শশুড় বাড়ীতে থাকার ঘরে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে বলে শশুড় বাড়ীর লোকজন জানায়।
এ লাশ উদ্ধারকারী উল্লাপাড়া মডেল থানার এস আই মোঃ ইব্রাহিম সন্ধ্যায় পোনে সাতটার দিকে জানান, তিনি ঘরে শোয়া অবস্থায় লাশটি পেয়েছেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর