রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

আ’লীগকে বাঁচিয়ে রাখতে যুবলীগের অবদানের শেষ নাই – মামুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৪:৫৬ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সিরাজুল মজিদ মামুন বলেছেন, দেহে যেমন একটি প্রাণ থাকে ঠিক তেমনি ভাবে বাংলাদেশ আওযামীলীগেরও একটি প্রাণ আছে আর সেই প্রাণের খাঁচাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আওয়ামীলীগকে টিকিয়ে রাখতেই বলেন আর বাঁচিয়ে রাখতেই বলেন যুবলীগের অবদানের শেষ নাই।

 

আমরা যারা আওয়ামীলীগ করি তারা যুবলীগকে স্নেহের সাথে দেখি। বুধবার সন্ধায় ২নং ডাহিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে একশিং তাড়াই বাজারে অনুষ্ঠিত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ বকুল হোসেন বলেন,আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই কিন্তু তার আদর্শ ধারন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজও পথ চলেছে।

 

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতির কাছে যুবলীগ কোন দিন মাথা নত করে নাই করবেও না। আমাদের ইউনিয়নে সন্ত্রাস চাঁদাবাজী ও দুর্নিতী দমনে আমরা যুবলীগ ঐক্যবদ্ধ ছিলাম এখনও আছি। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহিদ হাসানের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেজাব আলী মাষ্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে একটি আনন্দ মিছিল বের করা হয় এবং সবশেষে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর