শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিংড়ায় ইটালী ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৯:০৬ অপরাহ্ন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

সিংড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের সিংড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় ৩ নং ইটালী ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইটালী ইউনিয়ন পরিষদ চত্বরে কেট কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান রাজা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল খাঁ। উপস্থিত ছিলেন সাংগঠনিক বেলায়েত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্য আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর