বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে গ্রাম পুলিশের উপর কিশোর গ্যাংয়ের হামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৪:৪৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ইউপি সদস্যর সাথে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যাওয়ার পথে গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার উপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ এলাকায়।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়নের শরিফাবাদ এলাকায় ইউপি সদস্য মিজানুর রহমানের সাথে গ্রাম পুলিশ ফাইজুল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বেল্লাল হোসেন ও আল-আমিন কবিরাজ একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে শরিফাবাদ ত্রিমূখী এলাকায় পৌঁছলে বেজহার গ্রামের আনোয়ার রাঢ়ীর বখাটে পুত্র রাসেল রাঢ়ীর নেতৃত্বে ১০/১২ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের উপর হামলা চালায়।

এসময় ডিজিটাল সেন্টারের ক্যামেরা দিয়ে উদ্যোক্তা বেলাল হোসেন ও আল-আমিন কবিরাজ হামলাকারীদের ছবি তুলতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। চেয়ারম্যান আরও জানান, রাসেল রাঢ়ী সরকারী ভূমি অফিসের পিয়ন। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর