শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

৯০ ভাগ মানুষের মুখেই মাক্স নেই গুরুদাসপুরে বাস্তবায়ন হচ্ছেনা ‘নো মাক্স নো সার্ভিস’ কার্যক্রম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ১২:০১ অপরাহ্ন
৯০ ভাগ মানুষের মুখেই মাক্স নেই গুরুদাসপুরে বাস্তবায়ন হচ্ছেনা ‘নো মাক্স নো সার্ভিস’ কার্যক্রম

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
মাক্স ব্যবহার বাধ্যতামূলক হলেও নাটোরের গুরুদাপুরের মানুষ তা মানছে না। অফিস, আদালত, থানা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘নো মাক্স-নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছেনা। নিরাপদ সামাজিক দূরত্বসহ কোনো স্বাস্থ্যবিধিই মানা হচ্ছেনা।

মঙ্গলবার সকালে উপজেলার জনবহুল চাঁচকৈড় হাটে গিয়ে দেখা যায়, শতকরা ৯০ জন মানুষের মুখেই মাক্স নেই। বরং নিয়মের তোয়াক্কা না করে হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসিভাবে বেচাকেনা করতে দেখা গেছে। অনেকের মতে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এদিকে করোনা রোগের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের আগ্রহও কমে যাচ্ছে।

করোনাকালীন শীতে উপজেলার কোথাও অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। জেল জরিমানাও হয়নি। ফলে মানুষের মধ্যে বিশ্বব্যাধি করোনা সম্পর্কে সচেতনতা লোপ পাচ্ছে। গ্রামগঞ্জে তো আরও করুন অবস্থা। অধিকাংশ মানুষই বর্তমান করোনার ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি না মানায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর