বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৫:৫৯ অপরাহ্ন

হিমেল চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধিঃ
সৈয়দপুরে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী আটক নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন স্ত্রী। স্বামী নাসিম মিয়াকে (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার সময় সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের নারী কর্মী এক সন্তানের জননী আবাসনের শরিফুল ইসলামের কন্যা রুমা খাতুন (২২) তার স্বামী নাসিমের সঙ্গে মনোমালিন্য হয়। ভোর রাতে এরই জের ধরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেয়। এ সময় নাসিমের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিমকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক নাসিমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় নাসিমের বড় বোন আবাসনবাসী মোছা. মুক্তা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ রুমা খাতুনকে গ্রেফতার করেছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে রুমা খাতুন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর