সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নলডাঙ্গা কে মাদক মুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই ; মেয়র প্রাথী পিয়াস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৯:৩৬ অপরাহ্ন

মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন পৌরসভা নির্বাচন’কে ঘিরে জমে উঠেছে নাটোরের নলডাঙ্গা পৌরসভার নির্বাচনী পরিবেশ । সেই ধারাবাহিকতায় মাঠ দখলে রেখে নলডাঙ্গার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম পিয়াস সভাপতি নলডাঙ্গা পৌর আওয়ামীলীগ। তিনি প্রতিনিয়ত করছেন গণসংযোগ ও উঠান বৈঠক। ১০/১১/২০ ইং তারিখ মঙ্গলবার বিকেল হতে রাত পযন্ত নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে মেয়র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম পিয়াস বলেন – নলডাঙ্গা পৌরসভা কে মাদক মুক্ত একটি মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই। তিনি আরো বলেন আমি নলডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়ন গড়ে তুলতে চাই, দল যদি আমাকে মনোয়ন প্রদান করেন, তাহলে আপনাদের দেয়া ভোটে আমি মেয়র নির্বাচিত হলে অত্র পৌরসভার বাঁকি কাজগুলো সুসম্পন্ন করবো।

 

সেই সাথে আপনাদের সকলের দোয়া ও সমথর্ন চাই। পৌর আ’লীগের দপ্তর সম্পাদক মিজানের সঞ্চালনায় মঞ্চে আরও উপস্থীত ছিলেন, পৌর আ’লীগের সহ-সভাপতি ওমর আলী,পৌর আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুনসুর মাষ্টার, নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ,৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক মুসদ ফসদার, পৌর যুবলীগের সহ-সভাপতি ও ৫নং ওায়র্ডের কাউন্সিল মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আঃ হাকিম,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, ছাত্রলীগ কর্মী রকি,মারুফ সহ দলীয় নেতা কর্মী ও এলাকার ব্যক্তিবর্গ। পরে শতাধিক মোটরসাইকেল সহ নেতাকর্মী নিয়ে ৫নং ওয়ার্ড এলাকার ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাত করে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর