রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

গুরুদাসপুরে জরিমানায় দুই পাখি ব্যবসায়ির মুক্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৪:১১ অপরাহ্ন
গুরুদাসপুরে জরিমানায় দুই পাখি ব্যবসায়ির মুক্তি

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বানিজ্যিকভাবে পাখি পালন ও ব্যবসার অপরাধে বন্যপ্রানী (সংরক্ষণ) আইন ২০১২ এর ৩৯ ধারায় দুই পাখি ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল। সেইসাথে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা কিছু দেশীয় পাখি অবমুক্ত করেন তিনি।

জানা যায়, র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পে পাখি বিক্রির খবর গেলে গতকাল সোমবার শেষ বিকেলে পৌর সদরের চাঁচকৈড় কাঠহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় অপরাধ স্বীকার করায় পাখি ব্যবসায়ী মোঃ আব্দুর রহমানকে ২০ হাজার টাকা ও মোঃ আলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল বলেন, পাখি বিক্রয়ের লাইসেন্স না থাকলেও এক মাসের মধ্যে লাইসেন্স করার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে। র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোঃ হেলিম রায়হান এসময় উপস্থিত ছিলেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর