শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১০:১৬ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে খেলা করার সময় অর্পণ মল্লিক (৭) বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার রামসরা গ্রামে এ ঘটনা ঘটে। অর্পণ মল্লিক ওই গ্রামের বিপ্লব মল্লিকের শিশুপুত্র। সোমবার দুপুরে শিশুটি খেলা করার সময় বাড়ির পাশের একটি বাঁশের সাঁকো পার হতে গেলে হঠাৎ সে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সম্পর্কে সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস জানান, রামসরা গ্রামের বিপ্লব মল্লিকের একমাত্র ছেলেটি খেলার ফাঁকে বাড়ির পাশে থাকা বাঁশের সাঁকোতে উঠলে সে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর