শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

নলডাঙ্গায় দূর্গম কাদা ভেঙে অবৈধ সুতি জাল অপসারণ করলেন -এসিল্যান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১০:২০ অপরাহ্ন

নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতার ভাগ খালের ব্রিজ নীচ থেকে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে বানা-সুতি জাল দিয়ে মাছ শিকারের জন্য ইজারা দিয়েছিল স্থানীয় প্রভাবশালীরা। উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন, ব্রহ্মপুর ইউনিয়নের ছাতার ভাগ গ্রামসহ আশে পাশের শত শত হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবন্ধতার শঙ্কায় পড়েছিল কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে রবিবার(০৯ নভেম্বর) বিকেলে উপজেলা দূর্গম কাদা ভেঙে ছাতারভাগ এলাকায় পানি প্রবাহের খালের অবৈধভাবে বানা ও সৌতি জাল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ তাছমিনা খাতুন।

 

অভিযান চালিয়ে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ খালের স্লুইজ গেটের মুখে বসানো অবৈধ সুতি জাল ও বানা উদ্ধার করে জব্দ করেন। পরে ব্রিজ পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়। এর আগে উপজেলা মাধবপুর ব্রিজ ও বাসুদেবপুর ব্রীজের নিচে সুতি জাল দিয়ে মাছ শিকার করায় সুতিজাল উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করেন উপজেলা প্রশাসন। কৃষকের মুখে হাসি ফোটে, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। নলডাঙ্গা উপজেলার ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান অব্যাহত থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর