মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৮:৩২ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ্য করান বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো: লুৎফর রহমান খান। বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আব্দুর রজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: হেদায়েত হোসেন।

 

পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আকতার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফডাব্লিউভির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জেবুন্নাহার, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার, বিএমএ এর লক্ষীপুর জেলা কমিটির সভাপতি ডাঃ আশফাকুর রহমান। বাংলাদেশ কর্মচারী কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কে.এম ছানোয়ার হোসেনসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কর্মচারী কল্যান ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রোমানা আবেদীন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর