সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১০:৫৮ অপরাহ্ন

কে,এম আল আমিন :

ধর্ম অবমাননার অভিযোগে হামলা-নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সলঙ্গা ডাকবাংলো চত্ত্বরে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। সংগঠনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাম (মহাদেব) এর সভাপতিত্বে আন্দোলনকারীরা জানান, দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদ নগরের সংখ্যা লঘু এলাকায় আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অগ্রপ্রয়াস, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগর কীত্তন এ হামলা, অধ্যাপক কুশল চক্রকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহিদ্দুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদ এবং গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের আশু মুক্তি, সংখ্যা লঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যা লঘু কমিশন ও সংখ্যা লঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে তারা। সাম্প্রদায়িকতা বন্ধ করতেই তাদের এই প্রতিবাদ। ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার সংখ্যালঘু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানান তারা। বক্তারা আরও বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সরকার ব্যর্থ হলে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। একই সাথে সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনেরও দাবি জানান আন্দোলনকারীরা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর