সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৪:২৮ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

আজ শনিবার (৭ নভেম্বর ) রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্ত্বরের উত্তর পার্শ্বে হাজী ঈমান আলী মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাস যাহার নং ঢাকা মেট্রো -ব – ১৫- ৬৭৫৬ তল্লাসী করে যাত্রীর সিটের নিচে গাড়িতে মালামাল রাখার বক্সে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজনকে আটক করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী জানান,

 

তিনি এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে বাসটি চেক করে ১০৭ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ীকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যবসায়ী সোহেল রাজশাহী জেলার চারঘাট থানার দৌলত পুর গ্রামের আকরাম আলীর ছেলে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর