সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

শাহজাদপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৭:৪১ অপরাহ্ন

বাবুল আকতার খান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর আয়োজনে এ দিবস পালিত হয় ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ লিয়াকত, বাংলাদেশ মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ।

 

এ ছাড়াও এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেন ।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর