সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

শাহজাদপুরের গালা ইউনিয়নে মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৯:৩২ পূর্বাহ্ন
শাহজাদপুরের গালা ইউনিয়নে মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে বিক্ষোভ
ইসলামী লাইব্রেরী, গালা এর উদ্যেগে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
ফ্রান্সে মহানবী ( সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের ইহ্ইয়াউস সুন্নাহ ইসলামী লাইব্রেরী, গালা এর উদ্যেগে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৪ নভেম্বর) দুপুরে গোবিন্দপুর বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গোবিন্দপুর বাজার হয়ে কাশিপুর গিয়ে সমাবেশে করে।

ফ্রান্স বিরোধী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, মওলানা আব্দুল হাকিম, গুপিনাথপুর মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ বেলাল হোসেন, মওলানা আব্দুল হাকিম প্রমুখ। বক্তারা, সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সের সাথে অবিলম্বে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দূতাবাস বন্ধ করে দিন। অন্যথায় ১৭ কোটি তৌহিদী জনতা ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাড়াবে। ফ্রান্সের যাবতীয় পন্য বয়কটসহ সকল ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করার ঘোষনা দেন মুছুলীরা।

এছাড়াও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার থেকেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামিরতা সাধারণ মুসুলি­ গণ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ্রান্স বিরোধী এ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ জহুরুল ইসলামস। এ সময় ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর