বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা প্রতিবেশীকে আদালতে সোপর্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৪:০৫ অপরাহ্ন

কামরুজ্জামান কানু,জামালপুর:

রাতে শোবার ঘর থেকে বের হয়ে উঠোনের শেষপ্রান্তে পায়খানায় যাবার সময় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী মিজান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ওই প্রতিবেশীকে আটকের পর আজ সোমবার ২ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেষেরচর বড়ইতাড়ী গ্রামে রবিবার রাতে ঘটেছে এ ঘটনা। আটক মিজান ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। মিজান বিবাহিত ও এক সন্তানের জনক।

পুলিশ সূত্র জানায়, রাত ১১ টা ২০ মিনিটের সময় ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠোনের শেষপ্রান্তে অবস্থিত পায়খানার দিকে যাচ্ছিল। এ সময় ওঁৎপেতে থাকা মিজান ওই স্কুলছাত্রীকে মুখ চেপে রান্নাঘরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলছাত্রীর চিৎকারে চাচা ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করেন।

স্কুলছাত্রীর পিতা বকশীগঞ্জ থানায় অভিযোগ করলে তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়ায় ওই রাতেই মিজানকে আটক করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রাতেই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিম ওই স্কুলছাত্রীর জবানবন্দি নিতে তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিজানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর