সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় উচ্ছেদ শুরু অবৈধ স্থাপনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ১১:২৯ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে অবৈধ সব অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে।বেলা এগারোটার দিকে পৌর এলাকার কাওয়াক মোড় থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত সালমান এর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক বিভাগের এ অভিযানে সব ধরণের অবৈধ অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে ।

উল্লাপাড়া সড়ক বিভাগ সুএে , নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় থেকে কাওয়াক হয়ে পাইকপাড়া ঢালু পর্যন্ত সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে যাবতীয় অবৈধ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে।

 

শ্রীকোলা মোড় থেকে কাওয়াক মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের শহর অংশ (এন-৫২০) ও শ্রীকোলা মোড় পাইকপাড়া ঢালু পর্যন্ত ( এন-৫) পাকা, আধাপাকা ও অন্যান্য মিলে প্রায় তিনশ অবৈধ অবকাঠামো ও নানা স্থাপনা রয়েছে বলে জানা যায় । সড়ক বিভাগ থেকে দখলকারিদেরকে তাদের যাবতীয় স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে জায়গা মুক্ত করে দিতে এর আগে কয়েক দফা নোটিশ ও মাইকিং করে জানানো হয়েছিল।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর