বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, পাষন্ড স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৬:১২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
যৌতুকের দাবীতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতনের ঘটনায় পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের। সোমবার সকালে নির্যাতিতা নারী গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে পাষন্ড স্বামী লিটন প্যাদাকে গ্রেফতার করেছে।

নির্যাতিতা গৃহবধূ নাছিমা বেগম (৪০) জানান, গত তিন মাস পূর্বে নলচিড়া ইউনিয়নের গুচছগ্রাম এলাকার হালিম প্যাদার পুত্র লিটন প্যাদার সাথে তার বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী লিটন প্যাদা যৌতুকের দাবীতে তাকে নির্যাতন করে আসছিলো। গত দেড় মাসপূর্বে যৌতুকের দাবীতে স্বামী লিটন প্যাদা তার (নাছিমা) গলায়, হাতে ও পায়ে পানি জাতীয় বিষাক্ত পদার্থ ছুড়ে মারে। এতে তার হাত, পা ও গলা ক্ষত হয়। তিনি আরও জানান, গত দেড় মাস মুমূর্ষ অবস্থায় তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে কিছুটা সুস্থ্য হয়ে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় হাজির হয়ে স্বামী লিটন প্যাদার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া জানান, নির্যাতিতা নারীর লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে লিটন প্যাদাকে গ্রেফতার করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর