শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

মহানবীকে ব্যাঙ্গচিত্র করায় গুরুদাসপুরে ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৩:৩৪ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ করেছে নাটোরের গুরুদাসপুরের ওলামা মাশায়েখ ও কয়েক হাজার তৌহিদী জনতা। মিছিল আর প্রতিবাদের শ্লোগানে কেঁপে ওঠে পৌরসদরের চাঁচকৈড় শহর।

শুক্রবার বাদ জুম্মা চাঁচকৈড় মারকাজ মসজিদ সংলগ্ন সড়কে এক বিশাল বিক্ষোভ সমাবেশে মুহুর্মুহু প্রতিবাদে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। উপজেলার ৬টি ইউনিয়নেও পৃথকভাবে মসজিদ ভিত্তিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্সের পণ্যসামগ্রী বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওলানা জামীল আহাম্মাদ, মাওলানা আলী আজগার, হাফেজ মাওলানা মুহাম্মাদ উল্লাহ, হাফেজ ফরিদ উদ্দিন, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা এমদাদুল হক, শহীদুল ইসলাম মুন্সী প্রমূখ। এসময় শান্তি শৃংখলভাবে প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স বিশ্ব নবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার যে ধৃষ্টতা দেখিয়েছে তা ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নিতে পারেনা। ফ্রান্সের যেসব পণ্য এদেশে আছে তার তালিকা প্রকাশ করে সরকারিভাবে এসব পণ্য বর্জনের আহ্বানও জানান বক্তারা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর