সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন সম্পন্ন : সভাপতি জিন্নাহ আল মাজি সাধারণ সম্পাদক হৃদয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৮:০৮ অপরাহ্ন

কে,এম আল আমিন :

বহু প্রতিক্ষিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহ:বার( ২৯ অক্টোবর) সম্পন্ন হয়েছে। সম্মেলনে আব্দুল হাদি আল মাজি জিন্না ১৭২ ভোট পেয়ে পূণরায় সভাপতি এবং আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আ’লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সাখোয়াত হোসেন সুইট, আব্দুস সামাদ তালুকদার, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান খান প্রমুখ।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ উপজেলার সকল আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালের ১০ জুন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। দীর্ঘ ৮ বছর পর তৃণমুলের ভোটে নেতা নির্বাচিত করায় কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর