সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রেলকে নিয়ে ভারসাম্য পূর্ণ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার প্রধানমন্ত্রীর – সিরাজগঞ্জে রেলপথ মন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫:২৬ অপরাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী:

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার পর থেকে সেতু বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু হবে। দুটি ভাবে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। একটি সিরাজগঞ্জ অংশে অপরটি টাঙ্গাইল অংশে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বচ্চ ২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করে। কিন্তু বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে একশ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে।

মন্ত্রী আজ বুধবার বেলা ১২টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী রেলকে নিয়ে আগামীদিনে ভারসাম্য পূর্ণ্য যোগাযোগ ব্যবস্থা তোলার জন্য পরিকল্পনা গ্রহন করেছেন। মাত্র ৪৪টি ট্রেন এখন পারাপার হচ্ছে। এতে সময় ক্ষেপন হচ্ছে বেশি। এতে সিডিউলের বিপর্যয় ঘটে। এটি দুর করার জন্য একটি ডেটিকেটেড ডুয়েলগেজ ডাবল লাইন সেতু হচ্ছে। এই সেতুটি বাস্তবায়ন হলে একশ কিলোমিটার বেগে দুটি ট্রেন এক সাথে পার হতে পারবে।

বঙ্গবন্ধু সেতুর তিনশ মিটার উজানে ডাবল লাইন ডুয়েলগেজ নতুন একটি সেতু করতে যাচ্ছি। তার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু রেল সেতু। জাপানে অর্থায়নে (জায়কা) প্রকল্পটি বাস্ত বায়ন হচ্ছে। টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো: শামসুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ, প্রকল্প পরিচালক কামরুল আহসান, বঙ্গবন্ধু সেতু তত্ববধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর