বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রুহিয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ৮:৫৫ অপরাহ্ন

মো: দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ২৬ অক্টোবর এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের আব্দুল কাদের এর ছেলে রাসিদুল ইসলাম বাবু (১৯) ।গত কয়েকদিন যাবত রুহিয়া ডিগ্রী কলেজের সামনে এক স্কুল ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার বিকেলে রুহিয়া আরএফসি’র সামনে আবার ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখে। রুহিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

 

পুলিশ ঘটানাস্থল থেকে রাসিদুল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ইভটিজিং আইনে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল হালিম খান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর