মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হাড় ভালো রাখতে যে পাঁচটি খাবার খাবেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:ভিটামিন ডি এবং ক্যালসিয়াম শরীরের দুইটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই দুটো উপাদানই হাড় তৈরির জন্য এবং তাদের সুস্থ ও শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ভিটামিন ডি সূর্যের আলো থেকে উৎপাদিত হয় আর ক্যালসিয়াম আমরা খাবার থেকে পেয়ে থাকি। হাড়ের জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ পাঁচটি খাবার রয়েছে।

মাছ:

স্যালমন, টুনা ফিশ ও ট্রাউট ফিশে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম রয়েছে। এই খাবারগুলো শরীরে পুষ্টি উপাদানের পাশাপাশি হাড়কে শক্তিশালী হিসেবে গড়ে তোলে।

দুধ:

দুধ ও দুগ্ধজাত অন্যান্য খাবার যেমন ঘি, পনির হাড়গুলোকে শক্ত করে। বিশেষত দুধ শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে।

সবুজ শাক:

সবুজ শাক সবজি পুষ্টির অন্যতম উৎস। ব্রকলি ও বাঁধাকপি ক্যালসিয়ামের অন্যতম উৎস। তবে এইটা মনে রাখা প্রয়োজন যে এই সবজিতে অক্সালিক এসিড রয়েছে যা ক্যালসিয়াম গ্রহণে বাঁধা তৈরি করে।

সয়া দুধ:

সয়া মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শরীরের হাড়কে মজবুত রাখে।

ডিম:

ডিম প্রোটিনের অন্যতম একটি উৎস। আপনার শরীরে যদি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা থাকে সেক্ষেত্রে ডিমের কুসুম হবে আপনার জন্য উপাদেয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর