বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

মোঃ দুলাল হক,  ঠাকুরগাঁও প্রতিনিধি:
 মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নাসরিন আক্তার(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে
ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় জেলার হরিপুর উপজেলার মরাধার গ্রামে আটক মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নাসরিন আক্তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
 মাদক ব্যবসায়ী নাসরিন আক্তার ওই এলাকার কূখ্যাত মাদক কারবারি খলিল হোসেন এর স্ত্রী।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মাদকসহ নারী আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে হরিপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে  ডিবি পুলিশের একটি টিম হরিপুর থানাধীন মরাধার গ্রামের কূখ্যাত মাদক ব্যবসায়ী খলিল হোসেনের বাসায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার স্ত্রী নাসরিন আক্তার দৌড়ে পালাতে গেলে তাকে আটক করা হয়। এসময় তার হাতে রক্ষিত একটি প্লাষ্টিকের ব্যাগে ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার গোয়ালঘরে গিয়ে খড়ের ভিতর থেকে আরও একটি বস্তায় রাখা ১০০ বোতল ফেন্সিডিল বের করে দেয়। পরে ১৫০ বোতল ফেন্সিডিল সহ নারী মাদক ব্যবসায়ী নাসরিন আক্তারকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তার নামে হরিপুর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর