সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে ১২৩ জেলের কারাদন্ড, ৭৮ হাজার মিটার জাল পুড়ে ছাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৬:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে এক সপ্তাহে সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে চৌহালী ও বেলকুচি উপজেলায় অভিযানে ৯০ জেলেকে এক বছর ও ৩৩ জেলেকে ১৪ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসকল অভিযানে ৭৮ হাজার কারেন্ট জাল ও ১০৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী রাইজিংবিডিকে এতথ্য নিশ্চিত করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদন্ড দেন।

 

দন্ডপ্রাাপ্তদের মধ্যে ৫৭ জনের নাম পরিচয় পাওয়া গেছে, এরা হলেন, খলিলুর রহমান, মনিরুল ইসলাম, সুমন, আব্দুল হাকিম, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, রফিকুল শিকদার, আব্দুস সালাম, আব্দুস সোবাহান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল, আব্দুল আলীম, আব্দুল আওয়াল, আমিরুল ইসলাম, লালটু, আলম মোল্লা, আরিফুল ইসলাম, বাদশা, আবদুল মতিন, মাঈন উদ্দিন, শাহাদাত হোসেন, হাসান আলী, আলম হোসেন, আবদুস ছালাম রুবেল হোসেন, লাল চান, হাসান আলী, বাবুল মিয়া, মোখলেছুর রহমান, সোনামিয়া, আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, শাহ আলম, দেলোয়ার হোসেন, নাছির, ইসমাইল হোসেন, মোয়াজ্জেম আলী, সেরাজুল ইসলাম, আমিরুল ইসলাম. আবদুল মালেক, শফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম, সাইদুল ইসলাম, কাউসার আলী, ইউসুব আলী, রাজু, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ, আশরাফুল ইসলাম, সওদাগর, হযরত আলী, আরশাদ আলী, আলী হাসান, আব্দুল আলীম,আব্দুল আওয়াল।

 

পরে তাদেরকে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। চৌহালী উপজেলার ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে রাত-দিন যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান চালিয়ে ৯০ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অপরদিকে, বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৩ জেলেকে আটকের পর প্রত্যককে ১৪ দিন করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন বলেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধ দিয়েছে সরকার। সরকারি নির্দেশে নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার চেষ্টা করলেই সরকারী নির্দেশে কারাদন্ড পেতে হবে জেলেদের।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর