বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবা মতিন কারাগারে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৫:৫৭ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:
ইয়াবা মতিন খ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে (৪৫) ১৯৫ পিস ইয়াবাসহ সিলেটের শাহপরাণ থানাধীন আলীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত মতিন আলিবাগ এলাকার মৃত আলহাজ্ব আকবর আলীর ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানা মাদক আইনে মামলা দায়ের করেছে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ মতিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এএসপি নাহিদ হাসান, এএসপি আফসানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মতিনকে ১৯৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর