বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় তিন মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:৪৭ পূর্বাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও  প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় তিন মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।১৯ অক্টোবর (সোমবার) রাত ৯ টায় রুহিয়া থানার কর্ণফুলী এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ।
২০ অক্টোবর (মঙ্গলবার) তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল -মামুন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রুহিয়া থানার রাজাগাঁও গ্রামের দবিরুল ইসলামের ছেলে রেজাউল করিম (২২), ঘনিমহেষপুর গ্ৰামের মৃত চয়ন উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৬) ও ঘনিবিষ্ঠপুর গ্ৰামের মৃত ইউসুফ আলীর ছেলে সাব্বির হোসেন (২৮) ।
গোপন সাংবাদের ভিত্তিতে রুহিয়া থানার কর্ণফুলী এলাকায় অভিযান চালায় রুহিয়া থানা পুলিশের একটি দল । এ সময় তিন জনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের সাজা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর