বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বিষখালিতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে কারাদন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
জেলার বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র১৮ অক্টোবর, রবিবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময়  উজ্জল ও আবুল কালাম নামে ২ জেলেকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন ওই দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। আটককৃতরা জেলা সদরের কিস্তাকাঠী আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
 উল্লেখ্য ঝালকাঠি জেলা প্রশাসন গভীর রাত পর্যন্ত ঘুম জেগে মা  ইংলিশ পাহারা দিচ্ছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর