বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৮:৩৪ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড সীমান্তবর্তী এ্যাডভোকেট আঃ হামিদ’র বাসভবন থেকে তরফদার পাড়া পর্যন্ত সতের শ’ সতের ফিট পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন দেখা যায়, ড্রেন নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, খোয়া ও বালি। এলাকাবাসীর অভিযোগ করে বলেন নিম্নমানের ইট, খোয়া ও বালি সঙ্গে সিমেন্ট সল্প পরিমানে দেওয়া হচ্ছে ড্রেন নির্মাণ কাজে । এমতাবস্থায় কাজ চালিয়ে গেলে বহুদিনের কাঙ্খিত ড্রেনের পানি নিষ্কাশনের সমস্যা থেকেই যাবে।রাস্তা দিয়ে ভারী যানবহন চলাচলে অচিরেই ধ্বসে যাবে ড্রেনটি।
এবিষয়ে উপস্থিত লেবার সরদার আতিয়ার রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এই কাজটি কোন ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়েছে তা আমার জানা নেই।তবে এই কাজের দেখভালের কাজ পরিচালনা করেন, নওয়াপাড়া পৌরসভার সরকারি চাকরিজীবি ইঞ্জিনিয়ার আকরাম হোসেন।
এবিষয়ে ইঞ্জিনিয়ার আকরামের নিকট সিডিউল ও ড্রইং দেখতে চাইলে তিনি দেখাতে অপারগতা প্রকাশ করেন।
এবিষয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর মোল্লা বলেন, বিষয়টি নিয়ে আমি আলোচনা করব।
এছাড়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দীন পলাশ বলেন, আমরা কাজ এনে দিয়েছি বুঝে নেওয়ার দায়িত্ব এলাকাবাসীর।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর