মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

উল্লাপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৬:২৮ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিবর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শহীদ মিনার চত্বরে উল্লাপাড়া মডেল থানার আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপল কুমার দাস পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ,এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধক্ষ্য জনাব সিরাজুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান শাহরিয়ার প্রমুখ ।

 

উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বক্তব্যে বলেন,ধর্ষণের শাস্তি এখন মৃত্যুদন্ড, নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। এ সময় তিনি আরও বলেন, ধর্ষনের মত যে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না। এছাড়া নারীরা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া উল্লাপাড়া উপজেলার ১৪টি ইঊনিয়নে বিট পুলিশিং এর কার্যালয়ে ও পৌরসভায় এর মাধ্যমে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর