সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ার প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবীন সাংবাদিক নূর মোহাম্মদ সরকার আর নেই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৭:৫৭ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবীন সাংবাদিক নূর মোহাম্মদ সরকার (৬৫) শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি বেশকিছুদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহু স্বজন রেখে গেছেন। নুর মোহাম্মদ প্রায় ৪ দশক ধরে সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজ, ভোরের পাতা, খোলা কাগজ এবং কলম সৈনিক পত্রিকায় বিভিন্ন সময়ে উল্লাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

নুর মোহাম্মদের মৃত্যুতে উল্লাপাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয় শোক প্রকাশ করেছেন। রাত ৯ টায় উল্লাপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর