সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীতে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১০:০১ পূর্বাহ্ন

রোকনুজ্জামান (রকু) নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কাঁঠাল বাগানে ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে সম্মেলনে উপজেলার শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত,স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ,ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ ফারুক আহমেদ , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া , আ’লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাবেক সভাপতি হজরত আলী মাস্টার,

 

সিনিয়র সহ সভাপতি রশীদ বাবুল ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দি,আলহাজ্ব মমিন মন্ডল এমপি বক্তব্যে সমাজের অসঙ্গতি, সামাজিক বন্ধন দৃঢ় করতে ইসলামের গুরুত্ব, ধর্ষণ ও বাল্যবিবাহ রোধে ইসলামের ভূমিকা, ইসলামে নারীর সম্মান, শিক্ষা, ও নিরাপত্তা, এবং সুশৃঙ্খল সমাজ গড়তে ইমামদের ভূমিকা ও করোনীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি তদন্ত তছলিম উদ্দিন ও আব্দুল লতিফ প্রমুখ । প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন, চৌহালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পেশ ইমাম মিজানুর রহমান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর