সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

সেই রানাঘাটে ফিরে যেতে হলো রাণু মণ্ডলকে?

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৭:৩৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে যেন হুট করেই বলিউডের আকাশে উঠে গিয়েছিলেন স্টেশনের ভিখারি রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় এক তরুণের পোস্ট করা তার গানের ভিডিও ভাইরাল হতেই রাতারাতি তারকা বনে যান এই নারী।

তবে ভাগ্য সবসময় সহায় হয় না। তাই আবার তাকে ফিরতে হয়েছে আগের ঠিকানায় সেই রানাঘাট স্টেশনেই, চলতে হচ্ছে আগের মতো মানুষের দয়া-দাক্ষিণ্যে। ভারতের একাধিক গণমাধ্যম এমনটাই খবর প্রকাশ করছে। তবে ভারতের একটি ইংরেজি গণমাধ্যম বলছে রাণু মণ্ডল রানাঘাটেই ফিরেছেন তবে স্টেশনে নয়, বেগোপাড়ায় এক আত্মীয়ের বাসায় রয়েছেন। এবং সঞ্চিত অর্থ দিয়েই চলছেন।

জানা যায়, স্বামীর সাথে কাজের সন্ধানে মুম্বাইয়ে এসে অভিনেতা ফিরোজ খানের বাড়িতে দীর্ঘদিন কাজ করেন রানু। সেখানে শুদ্ধ হিন্দি শেখেন। তারপর ফিরে আসেন আবার সেই রানাঘাটে। গত বছর অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হওয়ার পর নজরে আসে হিমেশ রেশমিয়ার। তারপর নানা রিয়েলিটি শোতেও ডাক পরে রানুর।

তবে সেই সেনসেশন থেকে আবার আগের অবস্থানে ফিরে গেছেন রাণু মন্ডল। কারণ হিসেবে তার দাম্ভিকতা ও দুর্ব্যবহারকে দায়ী করছেন নেটিজেনরা। সামান্য বিখ্যাত হতেই তিনি নিজেকে কেউকেটা ভাবা শুরু করেন। সেলফি তুলতে এলে ‘ডোন্ট টাচ’ বলে চিৎকার করে উঠেন ভক্তদের উদ্দেশ্যে। ভিখারিদের সম্পর্কেও করেন নানা বাজে মন্তব্য। এরপরই তার সাথে দূরত্ব বাড়তে থাকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজদের। ফলে আবার সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হলো তাকে।

সূত্র-এইসময়,নিউজ এইটিন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর