সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

বেলকুচিতে একরাতে ৩টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১০:০০ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই রাতে ৩টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৬.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের চরদেলুয়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী (১৬), রাত ৭.৩০ টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে একাদশ শ্রেণীর ছাত্রী(১৭) এবং রাত ৮.৩০ টায় রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী (১২) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়।

 

তিনটি বাল্যবিবাহের দুইটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর